শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৬:৫৮ পিএম, ২০২৫-০৬-২৬
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পশ্চিম শাখা ৩নং রায়পুর ইউনিয়নে শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। “একটি হলেও গাছ লাগাবো প্রতিটি মানুষের হাতে, যেন সবুজ দেশের সুস্থ বাতাস পৌঁছায় সবার প্রাণে” এই স্লোগানকে ধারণ করে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬জুন) আনোয়ারা উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রায়পুর গাউছিয়া হাসেমিয়া মাদ্রাসা ও চুন্নাপাড়া মনিরুল ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ৩নং রায়পুর ইউনিয়ন সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা (পশ্চিম) থানা সভাপতি ওয়াহিদুল ইসলাম সায়মন৷
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী বিরাজ করবে।
তিনি আরও বলেন, এটি শুধু ছাত্র শিবিরের কাজ নয় বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,কামরুল হাসান সিফাত, মোঃ বাদশাহ, মোঃ নবাব, আব্দুল্লাহ আর আরাফাত, মোঃ তাওখীর ও শিবিরের অন্যান্য দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited